ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

চোখের জলে শ্রীবরদীতে প্রবীন শিক্ষক আবু ইউসুফের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ২:১২
বয়সের ভারে বিদায় নিতে হলো শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসার জনপ্রিয় মোহ্তামিম হাফেজ মোঃ আবু ইউসুফকে। তাকে চোখের জলে বিদায় জানালো এলাকাবাসী, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। 
২৫ জুলাই সন্ধায় মাদ্রাসা ম্যানেজিং কমিটি, ব্লু স্কাই স্পোর্টিং ক্লাব ও ছাত্র সমাজ মাদ্রাসার মাঠে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।  
 অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিতত্বে অনুষ্ঠিত এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
শিক্ষাবিদ সাইফুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, একজন গুণি শিক্ষক বিদায় নেয়ায় আমাদের এ এলাকার অনেক ক্ষতি হয়ে গেলো। ওনার আলোয় আলোকিত হয়েছে আমাদের এলাকার অনেক ছেলে। আমরা তার আদর্শকে ধরে রাখবো। এ অনুষ্ঠানটি আয়োজন করা একটি ভালো উদ্যোগ। প্রতিটি এলাকায় গুণীশিক্ষকদের সম্মানে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হলে আমাদের ছেলেদের মানষিকতার পরিবর্তন ঘটবে।
 
অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসার নিজস্ব তহবিল না থাকলেও এলাকারবাসী, যুব ও ছাত্র সমাজ এবং মাদ্রাসার বর্তমান এবং সাবেক ছাত্ররা মিলে প্রায় সাড়ে তিন লাখ টাকা সংগ্রহ করে বিদায়ী এ গুণী শিক্ষককে অবসরকালীন অনুদান প্রদান করেন।  
 
উল্লেখ্য, হাফেজ মোঃ আবু ইউসুফ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা থেকে এ এলাকায় এসে প্রায় ত্রিশ বছর আগে প্রতিষ্ঠা করেন অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রারাসাটি। এরপর থেকে অনেক কষ্টে পাঠদান করে এ এলাকায় ইসলাম ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়েছেন। আচার ব্যবহারও ছিলো চমৎকার। ফলে এ এলাকায় তার জনপ্রিয়তাও অনেক। তাই বিদায় বেলায় চোখের জল উপহার দিয়ে বিদায় জানানো হয় গুণী এ শিক্ষককে।

Rp / Rp

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ