শিবচরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শিবচর উপজেলা প্রশাসন,উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ জুলাই )সকাল সাড়ে নয়টায় শিবচর উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ভার্চুয়ালি সম্প্রচারের ব্যবস্থা করেন শিবচর উপজেলা প্রশাসন।ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় শপথ অনুষ্ঠানের ভার্চুয়ালি সম্প্রচার করা হয়।শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
জুলাই পুনর্জাগরণের এ অনুষ্ঠানটি কয়েকটি পর্বে দেখানো হয়।এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে জুলাই ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্য এবং জুলাই ছাত্র আন্দোলনের সময় আহতরা উপস্থিত ছিলেন।নিহত পরিবারের সদস্য ও জুলাই ছাত্র জনতার আন্দোলনের আহত সদস্যরা জুলাই আন্দোলন নিয়ে তাদের স্মৃতিচারণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা,সমাজ সেবা অফিসার সৌরভ রেজা সিহাব,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা কবিরাজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied