ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে জুলাই পুনর্জাগরণ সেবা মেলা অনুষ্ঠিত


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২৬-৭-২০২৫ বিকাল ৫:৫
মহাদেবপুরে জুলাই পুরর্জাগরণ সেবা মেলা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান
মহাদেবপুরে জুলাই পুরর্জাগরণ সেবা মেলা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান

দেশের অন্যান্য স্থানের মত মহাদেবপুরেও জুলাই পুনর্জাগরণ সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে ।২৬ জুলাই শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে জুলাই পুনর্জাগরণ সমাজ গঠনে শপথ (ভার্চুয়াল ) সামাজিক নিরাপত্তা নারী ও শিশু সুরক্ষা এবং সমতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সমাজসেবা অধিদপ্তর মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠানের মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ খুরশিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতান মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, বৈষম্য বিরোধী ছাত্রনেতা আমিনুল হক প্রমুখ । অনুষ্ঠান ঢাকার সাথেই সমাপ্ত ঘোষণা করা হলেও পরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে এলাকার একজন অসহায় ও কৃতি ছাত্রী সুমাইয়া আক্তারের মায়ের হাতে ২০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয় এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ২শ ৬৪ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে 
ভি ডব্লিউ বি  কার্ড তুলে দেওয়া হয় । 
উল্লেখ্য যে ,শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা