মাদারীপুরে বসতঘর ভাঙচুর বোমা হামলা ও লুটপাট
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগল পাতিয়া গ্রামের দুর্গম চরে চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একটি সন্ত্রাসী দল।
গত শুক্রবার রাতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়। স্থানীয়রা জানায়, ঝাউদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম আবুলের নেতৃত্বে ৭০-৮০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এই হামলায় অংশ নেয়। তারা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।আক্তার বেপারী, গিয়াস বেপারী ও জলিল বেপারীর পরিবারের চারটি ঘর ভাঙচুর ও লুট করা হয়। হাতবোমার বিস্ফোরণে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ওই এলাকায় প্রতিদিন প্রায় ১০ লাখ টাকার অবৈধ বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। ফলে নদীভাঙনও ভয়াবহ আকার ধারণ করেছে।এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানের বক্তব্য নিতে তার বাড়িতে গেলেও পাওয়া যায়নি, ফোনও বন্ধ। মাদারীপুর সদর থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Rp / Rp
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ