ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মন্ত্রণালয়ের আদেশ উপেক্ষা করে বেনামি চিঠি তদন্তে আরইবি কর্মকর্তা


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ২৭-৭-২০২৫ রাত ১০:১৯

মন্ত্রণালয়ের আদেশ উপেক্ষা করে বেনামি চিঠির তদন্তে আরইবি কর্মকর্তা সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে আসিলে আরইবি ভুয়া আরইবি ভুয়া স্লোগানের মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি।

সূত্রে জানা যায় ২৭ শে জুলাই রবিবার বেলা ১১ঃ০০ টায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তর পাটকেলঘাটায় সিনিয়র জেনারেল ম্যানেজার জুলফিকার রহমানের তত্ত্বাবধানে অনৈতিক কাজ হচ্ছে এমন অভিযোগের বেনামি চিঠির প্রেক্ষিতে তদন্তে আসে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আর ই বি) এর অর্থ পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান, উপ পরিচালক (অর্থ) জনাব রেজাউদ্দৌলা ও সহকারী পরিচালক( অর্থ ) মোঃ সাইদুল ইসলাম ভূঁইয়া।পাটকেলঘাটা সদর দপ্তরের এজিএম গণ বেনামি চিঠি তদন্তের নিষেধাজ্ঞা সম্পর্কে সমিতির কর্মকর্তা কর্মচারীদের কে অবহিত করলে সবাই ক্ষিপ্ত হয়ে ওঠেন আরইবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে। এক পর্যায়ে কর্মকর্তা- কর্মচারীরা সব একত্রিত হয়ে বেনামি চিঠির তদন্ত করা যাবে না বলে প্রতিবাদ করতে থাকে। ঘটনা বেগতিক দেখে তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান বেনামী অভিযোগের চিঠিগুলো সকলের সামনে ছিড়ে ফেলান। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তদন্তকারী কর্মকর্তা এই প্রতিবেদকে জানান আমি এখানে খুলনাতে আসছিলাম একটি কাজে সেই সঙ্গেই এই বেনামি চিঠি তদন্তেও এসেছি যদি সমিতি কর্তৃপক্ষের আপত্তি থাকে আমি তদন্ত করবো না। উদ্ধৃত পরিস্থিতির বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মাহফুজুর রহমান খান এই প্রতিবেদককে জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ১৫ ই জুলাই ২৭. ০০. ০০০০. ০০০. ০৫৩. ২৭. ০০০১. ২৫. ২০৫ স্মারক নম্বরে একটি আদেশ জারি করে যে বেনামি কোন চিঠি তদন্ত করা মানেই হচ্ছে দুর্নীতিবাজ কর্তৃক উদ্দেশ্যমূলকভাবে কর্মকর্তাদেরকে হয়রানি করা। সহকারী সচিব মোঃ কবির উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত পত্রে জানানো হয় যে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সম্মান রক্ষার্থে ও হয়রানি বন্ধে বেনামি চিঠির তদন্ত করা যাবে না। তারপরও কেন আরইবি কর্মকর্তারা তদন্তে আসলো সেই কারণেই কর্মকর্তা-কর্মচারীরা খেপেছেন। তিনি আরো জানান দীর্ঘদিন ধরে আরই বি কর্মকর্তাদের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির একটা দ্বন্দ্ব চলে আসছে। আরইবি কর্তৃক নিম্নমানের মালামাল ক্রয় করে সমিতির উপর দায় চাপিয়ে দেওয়া,সমিতি কর্মকর্তাদের সম্মানহানী সহ বিভিন্ন বিষয়ে জটিলতা চলছিল। এরই মধ্যে একজন সৎযোগ্য সিজিএম এর বিরুদ্ধে বেনামি চিঠির তদন্তে আসায় কর্মকর্তা কর্মচারীরা খেপেছিলেন। তবে তিনি আরো জানান যদি সুনির্দিষ্ট কোন অভিযোগের পরিপেক্ষিতে উনারা তদন্তে আসলে আমরা পবিস কর্তৃপক্ষ অবশ্যই উনাদেরকে সহযোগিতা করব।

Masum / Masum

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু