ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:৪১
শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালু 
প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি সুরুজ আহম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান সরদার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্থানীয়দের মাঝে ২ শতাধিক ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশ সবুজ করা প্রয়োজন। 
বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। বৃক্ষ ছাড়া আমাদের সুস্থ্য ভাবে বেঁচে থাকার বিকল্প কোনো উপায় নেই। তাপমাত্রা ঠিক রাখাসহ বিভিন্ন ভাবে বৃক্ষ আমাদের উপকার করে যাচ্ছে। আতাউর রহমান ফাউন্ডেশন 
বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি গ্রহণ করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।
 
সংগঠনের প্রতিষ্ঠাতা আতাউর রহমান খান বলেন, ৩ বছর ধরে এই ফাউন্ডেশন বিনামূল্যে  ফলদ গাছ রোপণ করে আসছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিবেশ রক্ষা করা এবং স্থানীয় মানুষদের উপকারে আনা, যাতে তারা দীর্ঘমেয়াদে ফল, বিশুদ্ধ বাতাস ও প্রাকৃতিক ভারসাম্য লাভ করতে পারে। ফাউন্ডেশন বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে এই ফলজ গাছগুলো সরবরাহ করছে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী উপহার দিতে যতদিন প্রয়োজন, ততদিন চলবে বলে
দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
 
সংগঠনের সভাপতি মো.সুরুজ আহম্মেদ খান বলেন, আতাউর রহমান খান ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এবার বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষ বৃক্ষরোপনে উদ্দুদ্ধ করার চেষ্টা করছি। এই ফাউন্ডেশন আগামী দিনেও ভালো কাজ করে যাবে, ইনশাআল্লাহ।
 

Rp / Rp

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে