ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শেরপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:৪৪
বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ার আয়োজনে শেরপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠী মানুষের কল্যাণে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 
 
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিসিন, গাইনী, এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক ডাক্তার দ্বারা এদিন সহস্রাধিক দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসাপত্র, ঔষধ ও চশমা বিতরণ করা হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এ অঞ্চলের দুস্থ জনসাধারণ বিশেষায়িত চিকিৎসা পেয়ে খুশি। এরূপ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়।
এ ব্যাপারে মলামারি গ্রামের আশি বছর বয়সের চান মিয়া বলেন, আমি চিকিৎসা করবার পাইনা। আমার কেউ নাই। কোনখানে যাবার পাইনা। সেনাবাহিনী ডাক্তার নিয়াইছে, বিনা টেহাই দেখলো, ওষুধ দিলো। আমি খুব খুশি। বৃদ্ধা আছিরন বিবি বলেন, আমার কেউ নাই, স্বামী মইরা গেছে। এডা পুলা আছিলো, পুলাডাও আগেই মইরা গেছে। আমারে দেহার কেউ নাই। খুব কষ্ট করতাছি। খাবার পাইনা। ডাক্তর দেখলো, ওষুধ দিলো। দোয়া করি আল্লাহ যেনো ওনাগোরে বালা করে।
কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের বলেন, এই এলাকাটি পাহাড়ি এলাকা। এখানে গরিব অসহায় মানুষই বেশি। ভালো ডাক্তার দেখানো এদের পক্ষে সম্ভব না। এখানে মেডিকেল ক্যাম্পেইন করাতে এলাকাবাসীর খুব ভালো হয়েছে। এলাকাবাসী অনেক উপকৃত হয়েছে। 
মেডিকেল ক্যাম্পেইনে সাড়ে নয়শ রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। চশমা দেওয়া হয়েছে ১৫০ জনকে।
 

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত