ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জ কেন সারা বাংলাদেশে কোন জায়গায় মুজিববাদীদের দাড়াতে দেবোনা -- শেরপুরে এনসিপির আহ্বায়ক নাহিদ


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:৪৭
দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শেরপুর জেলা শহরে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 
 
২৭ জুলাই বিকেল সাড়ে পাচটার দিকে তিনআনী বাজারস্থ শহীদ মাহবুব চত্বরে শ্রদ্ধা নিবেদন এবং শহীদ মাহবুব চত্বর উদ্বোধন করা হয়। এরপর মাহবুব চত্বর থেকে নাহিদ ইসলাম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রা নিয়ে খরমপুর মোড় এবং নিউ মার্কেট হয়ে শহীদ স্কয়ারে (থানা মোড়) গিয়ে শেষ হয়। 
 
সেখানে এক পথসভায় বক্তব্য রাখেন, এনিসিপর আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তর আঞ্চেলর মূখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিন আঞ্চেলর মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পরেও আওয়ামীলীগের দোষররা এখনো প্রশাসনে গাভটি মেরে আছে। তারা আওয়ামীলীগের দোষরদের নানাভাবে সহযোগিতা করছে। তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। গোপালগঞ্জে আওয়ামীলীগের সন্ত্রাসীরা ছোবল মেরে উঠতেছিলো। আমরা স্পষ্ট করে বলেছি গোপালগঞ্জ কেন সারা বাংলাদেশে কোন জায়গায় মুজিববাদীদের দাড়াতে দেবোনা।  
 
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন,  ২৪ এর অভ্যুত্থানে বাংলাদেশকে নিয়ে যে চাওয়া পাওয়া ছিলো তা এখনো পুরন হয়নি। সেগুলো পূরণ করতে আমাদের জুলাই পদযাত্রা করতে হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে কিছু ধান্ধাবাজ, বাটপার, ব্যক্তি স্বার্থকে প্রাধান্ন্য দেয়ায় কলুশিত হয়েছে। অভ্যত্থান পরবর্তী সময়েও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। 

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত