যৌথবাহিনীর অভিযানে শৈলকুপায় বিপুল পরিমাণ অস্ত্রসহ সন্ত্রাসী আটক
ঝিনাইদহের শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশী অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ রফিকুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার দেবীনগর গ্রাম থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয় । আটককৃত রফিকুল দেবীনগর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেল, ৫টি রাম দা, হাতুড়িসহ দেশীয় অস্ত্র। ১০ বেঙ্গলের সিও এর নেতৃত্বে অভিযান চালানো হয়। ঘণ্টাব্যাপী অভিযানে রফিকুলের বাড়ি থেকে এসব অস্ত্র এবং সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, তাকে রাতেই শৈলকুপা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। শৈলকুপা সেনা ক্যাম্প অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুলকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হবে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা