আমাদের বেশি বেশি গাছ রোপন করতে হবে - ড.মানোয়ার হোসেন
"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি"দেশী ফল বেশী খাই,"আসুন ফলের গাছ লাগাই" প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে ৭ দিন ব্যাপী বৃক্ষ ও ফল মেলা -২০২৫ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার দুপুরে (২৯ জুলাই) সরকারি হাই স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা।
বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন আক্তার।, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ রবীআহ নূর আহমেদ,পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস,
ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, পরিকল্পিত বনায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে নেওয়া সম্ভব। পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন, একজন মানুষের প্রতদিন সাড়ে ৫শ লিটার অক্সিজেন লাগে।এই অক্সিজেন গাছ থেকেই পেয়ে থাকি। তাই গাছের গুরুত্ব অপরিসীম। আমাদের বেশি বেশি গাছ রোপন করতে হবে।
প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ফল ও বনজ গাছের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
Rp / Rp
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
Link Copied