ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিকশা ও হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ মিছিল


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৩:২৯
আন্তজেলা রুট পারমিট ও আরটিসির অনুমোদন ব্যতিত বাস জেলার বিভিন্ন উপজেলায় চলাচল বন্ধ ও সিএনজির রেজিষ্ট্রেশন পাওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিকশা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন।
 
বুধবার (৩০ জুলাই) সকালে শরীয়তপুর সার্কিট হাউজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
 
কর্মসূচীর নেতৃত্বে ছিলেন, শরীয়তপুর জেলা সিএনজি, অটোরিক্সা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হেমায়েত হোসেন লাভলু খান, সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী, সাংগঠনিক সম্পাদক রোকন সরদার।
 
এছাড়াও উপস্থিত ছিলেন, কার্যকরী সভাপতি সরদার একেএম চান মিয়া, সহ-সভাপতি বিএম হারুন অর রশিদ, সহ-সভাপতি নুর মোহাম্মদ খান, দপ্তর সম্পাদক আলী আহমেদ প্রমূখ।
 
এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও জেলার সকল সিএনজি ও অটোরিকশা চালকরা উপস্থিত ছিলেন।
 
এসময় বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন ৭দিনের মধ্যে দাবি না মানা হলে পরবর্তীতে কঠিন কর্মসূচী দেয়া হবে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত