ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মহাদেবপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৪:৪৬

মহাদেবপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বুধবার বেলা ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন রেজা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, জেলা মজলিশে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সেক্রেটারী মুফতি মা. আরিফুল ইসলাম, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, ছাত্র প্রতিনিধি আমিনুল হক, মহাদেবপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, বরুন মজুমদার, সাখাওয়াত হোসেন প্রমুখ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজওয়ানুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খান, চেয়ারম্যানদের মধ্যে সাঈদ হাসান তরফদার শাকিল, অধ্যক্ষ মো. আরিফুর রহমান, শিবনাথ মিশ্র, এনামুল হক। উল্লেখ্য যে, যে কোন সময়ের তুলনায় বর্তমানে মহাদেবপুর উপজেলায় মারামারি, চুরি এবং মাদকের অপব্যবহার বৃদ্ধি পাওয়ায় সভা উদ্বেগ প্রকাশ করেন এবং সকল মহলকে সচেতন হওয়ার জন্য আহবান জানান।

Rp / Rp

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে