ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

২২ দিনের মাথায় শিবচর থানার ওসি আজহার আলী ক্লোজড


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ২:২৯
যোগদানের মাত্র ২২ দিনের মাথায় মাদারীপুর জেলার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজহার আলীকে ক্লোজড করা হয়েছে।শুক্রবার(১ আগষ্ট) তাকে ক্লোজড করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।মাদারীপুরের পুলিশ সুপার মো.নাঈমুল হাছান ওসিকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে এত অল্প সময়ে শিবচর থানার কোন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি)ক্লোজড করা হয়নি।
 
জানা যায়, গত ৯ জুলাই শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন আজহার আলী সুমন।শৃঙ্খলা ভঙ্গের দায়ে শুক্রবার(১ আগষ্ট) তাকে শিবচর থানা থেকে ক্লোজড করা হয়।জনস্বার্থে তাকে শিবচর থানা থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে তাকে ক্লোজড করা হয়েছে তা জানা যায়নি এখনো।মাত্র মাত্র ২২ দিনের মাথায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ক্লোজড হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 
 
মাদারীপুর পুলিশ সুপার মো.নাঈমুল হাছান বলেন,'প্রশাসনিক কারণে শিবচর থানার ওসিকে ক্লোজড করা হয়েছে।'

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত