ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মাদারীপুরের শিবচরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ২:৩২
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক নির্বাচনী কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়।এ সময়  উপজেলার  ১৮টি ইউনিয়ন ও পৌরসভার  নির্বাচনী ভোট কেন্দ্রের কমিটির সকল ইউনিয়ন ও পৌরসভার  সভাপতি  এবং সাধারণ সম্পাদক নিয়ে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত।শনিবার (২ আগস্ট) সকাল ৮টায় অত্র উপজেলার আল বাইতুল মামুর সিনিয়র মাদরাসার ভবনের   চতুর্থ তলায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির- মো: সারোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে এ নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়। 
 
এ সময়ে প্রধান অতিথি, জনাব দেলোয়ার হোসেন সাংগঠনিকের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন,সব সময় একটা কথা মনে রাখবেন ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারতকে আমরা সবকিছু দিয়ে দিলেও তারা আমাদের কিছুই দিবেনা।
 
এসময়ে মাদারীপুর জেলা তদারকী- মাওলানা খলিলুর রহমান বলেন, প্রার্থী  যেইহোক আপনারা প্রার্থীর সমালোচনা না করে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর কথা বিবেচনা করে ভোট দিবেন জামায়াত ইসলামীর প্রতীক দাড়িপাল্লা মার্কা কে।
তখন স্থানীয় অন্যান্য নেতা কর্মীরা বক্তব্য রাখেন। 
 
এ সময়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর  ফরিদপুর অঞ্চলের সহকারী- মো: দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মাদারীপুর জেলা তদারকী- মাওলানা খলিলুর রহমান, অঞ্চল টিম সদস্য- জনাব শামসুল ইসলাম বরাটি ও মাওলানা আব্দুস সুবাহান খান, মাদারীপুর জেলা আমির- মাওলানা মোখলেছুর রহমান, মাদারীপুর-২ আসনের এমপি প্রার্থী- মো: সুবাহান খান,  জেলা নায়েবে আমির ও সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি- হাফেজ মাওলানা এনায়েত হোসেন, শিবচর পৌরসভার সভাপতি বেলায়েত হোসেন,  শিবচর  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান আরও অন্যান্য নেতৃবৃন্দ। 
 
সর্বশেষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: মোঃ শফিকুর রহমান-এর সুস্থতা কামনা করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করেন। 

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত