শিবচরে "হাজী কাচ্চি ঘর" বিরিয়ানিতে কুকুরের মাংস ব্যবহারের গুজবের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর এলাকার জনপ্রিয় খাবার দোকান"হাজী কাচ্চি ঘর"-এর বিরিয়ানিতে কুকুরের মাংস ব্যবহারের অভিযোগ তুলে কতিপয় কিছু ফেসবুক ভুয়া সাংবাদিক গুজব ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে।গত ২৮ জুলাই (সোমবার)ফেসবুকে কোনো প্রমাণ ছাড়াই এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়,যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।মিথ্যে উদ্দেশ্যপ্র্ণদিত প্রচারনার ফলে ওই খাবার দোকানের বিক্রির পরিমাণ কমতে থাকে।ফেসবুকের গুজব থেকে বাঁচতে হাজী কাচ্চি ঘর কর্তৃপক্ষ এলাকাবাসীর সামনে প্রকৃত তথ্য তুলে ধরার জন্য উপজেলা সাংবাদিকদের নিয়ে একটি সংবাদ সম্মেলনে আয়োজন করে।শনিবার (২ আগস্ট) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে হাজী কাচ্চি ঘর কর্তৃপক্ষ।
মিথ্যা বানোয়াট গুজবের প্রতিবাদে হাজী কাচ্চি ঘর দোকানের মালিক মোঃ সুজাল হোসেন বলেন'বিরিয়ানিতে কুকুরের মাংস ব্যবহার করা হয় এমন গুজব ছড়ান স্থানীয় এক ফেসবুকের পেজধারী সাংবাদিক।এতে আমার প্রতিষ্ঠানের ব্যাপক সুনাম ক্ষুন্ন হয়।কোন কিছু না জেনে শুনেই প্রমাণ ছাড়াই তিনি এই অভিযোগ করেন।আমার ব্যবসা সুনাম নষ্ট করতেই এই চক্রটি কাজ করেছে। কিছু না জেনে কারো বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার যারা করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।এরা কিছু না জেনেই যাচাই-বাছাই ছাড়াই একটি ভিডিও করেই ফেসবুকে পোস্ট করে আমাদের ব্যবসায়ের ব্যাপক ক্ষতি করেছেন।
সংবাদ সম্মেলনে দোকানের ম্যানেজার রমজান বলেন,“হাজী কাচ্চি ঘরে কুকুরের মাংস দিয়ে কাচ্চি রান্না করা হয়—এমন গুজব সম্পূর্ণ মিথ্যা। আমরা গত ৬ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছি। কিছু দুস্কৃতিকারী আমাদের সম্মান ও ব্যবসা নষ্ট করতে এই গুজব ছড়িয়েছে।”
এ সময় দোকানের কসাই বলেন,“আমরা নিয়মিত মাদবরচর থেকে অনুমোদিত গরুর মাংস কিনে আনি।যারা এমন অপপ্রচার চালিয়েছে,তাদের মূল উদ্দেশ্য আমাদের ক্ষতি করা।”
স্থানীয় ব্যবসায়ী ও দোকানটির নিয়মিত ক্রেতারাও অভিযোগটি ভিত্তিহীন ও বানোয়াট বলে অভিহিত করেছেন। তারা বলেন,“আমরা প্রায়ই হাজী কাচ্চি ঘরের খাবার খাই এবং পরিবারের জন্যও নিয়ে যাই। এমন অভিযোগ কখনও চোখে পড়েনি বা বিশ্বাসযোগ্য মনে হয়নি।”
রহমান নামের স্থানীয়'হাজী কাচ্চি ঘর' দোকানের এক ক্রেতা বলেন,গুজবটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।আমি এখান থেকে মাঝে মাঝে খাবার ক্রয় করি,খাবারের মান বেশ ভালো। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
মোঃ ফজলুল হক সেনেটারী ইনেসপেক্টর বলেন'হাজী কাচ্চি ঘর' বিরিয়ানিতে কুকুরের মাংস ব্যবহারের কোন আলামত আমরা পাইনি।তবে পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি ছিল, তাদের আমরা সতর্ক করে দিয়েছি।যদি ল্যাবরেটরী পরীক্ষার পর কারো বিপক্ষে যদি এর সত্যতা পাওয়া যায় তবে আমরা তাদের বিপক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
Masum / Masum
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে 'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত
১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান
২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান