ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর ‎প্রতিবাদে সড়ক অবরোধ, সমাবেশ ও স্মারকলিপি প্রদান


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২৫ দুপুর ৩:১৭
বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি করার প্রতিবাদে আজ টানা চতুর্থ  দিনে জেলার বিভিন্ন মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে সর্বস্তরের সাধারণ মানুষ। সকালে তারা খুলনা-বরিশাল মহাসড়কে বাগেরহাটের দশানী মোড়, ডিসি অফিসের সামনে, মোংলা- খুলনা মহাসড়কের রামপালের ফয়লায় ও সাইনবোর্ড- শরণখোলা মহাসড়কের মোরেলগঞ্জ সদরে মহাসড়ক অবরোধ করে। প্রায় দু’ঘন্টা ধরে অবরোধ চলাকালে এসব মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের দশানী মোড় অবরোধ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে এসে আবারো আবারো মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।পরে জেলা প্রশাসের  কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়ে রামপাল মোংলা বাগেরহাট শরণখোলা মোড়লগঞ্জ সহ বিভিন্ন স্থানের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
‎বাগেরহাটে প্রতিবাদ সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির গবেষনা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সাবেক এমপি শেখ মুজিবর রহমান, জেলা বিএনপি নেতা শেখ ওয়াহিদুজ্জান দিপু, ড. শেখ ফরিদুল ইসলাম,খাদেম নিয়ামুল নাসির আলাপ, ব্যরিষ্টার শেখ জাকির হোসেন,  সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জামায়াতের জেলা সেক্রেটারি শেখ মোহম্মদ ইউনুস, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম. এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 
‎সভাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের বাগেরহাটে আসন কমিয়ে দেয়ার প্রস্তাব জনআকাংখার পরিপন্থি। যেখানে বাগেরহাটে আরো নির্বাচনী আসন বাড়ানো দরকার, সেখানে আসন কমানোর সিদ্ধান্ত মেনে নেয়া হবেনা। সংসদীয় আসন পুনর্বহাল না করা হলে ৫ আগষ্ট থেকে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত