ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শৈলকুপায় সাবেক এমপির গুদামে অবৈধভাবে মজুদ করা রাসায়নিক সার জব্দ। জরিমানা আদায়


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ৪-৮-২০২৫ বিকাল ৫:৩২

ঝিনাইদহের শৈলকুপায় সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারের সারের গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৯৩১ বস্তা ডিএপি ও টিএসপি সার জব্দ করা হয়েছে। এসময় সার ডিলার মেসার্স শুভ এন্টার প্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের সার ডিলার দুধসর ইউনিয়নের ভাটই বাজারে অবৈধ ভাবে সার মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুল সালেহীন ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দারের গুদামে ২৯০ বস্তা ডিএপি সার ও ৬৪১ বস্তা টিএসপি সার মজুদ পাওয়া যায়। এসময় বরাদ্দ বহির্ভূত সার মজুদ রাখায় সার ডিলার মেসার্স শুভ এন্টার প্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুজ্জামান বলেন, সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারের শুভ এন্টারপ্রাইজের গুদামে  ৬৪১ বস্তা টিএসপি  সার ও  ২৯০ বস্তা ডিএপি সার বরাদ্দ বহির্ভূত  মজুদ রাখায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, যারা নিজ ইউনিয়নের ডিলার নিয়ে বাহিরে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, সার ডিলারদের অনিয়মের কারণে চরম ভোগান্তিতে প্রান্তিক কৃষকরা। সার বিধিমালা ২০০৬ অনুযায়ী উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৫টি ডিলার রয়েছে। যেখানে নিজ নিজ ইউনিয়নে ডিলার থাকার কথা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের সুবিধার জন্য ইউনিয়নের ডিলার নিয়ে পৌরসভাসহ বিভিন্ন জায়গায় অবস্থান করছে। যে কারণে কৃষকদের সারের জন্য ইউনিয়নের অনেক দূরের গ্রাম থেকে পৌরসভা ও অন্য ইউনিয়নে সার নিতে আসতে হয়। যা চরম ভোগান্তি ও অনিয়ম, বিষয়টি নিয়ে দীর্ঘদিন কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস বলেন, অবৈধ সার মজুদ রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সার ডিলারদের  তাদের নিজ নিজ ইউনিয়নে অবস্থান করার জন্য সতর্ক করেছেন। সার ডিলাররা লাইসেন্স অনুযায়ী স্ব স্ব ইউনিয়নে অবস্থান না করলে বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত