মহাদেবপুরে শহীদ আস সাবুর এর কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
মহাদেবপুর উপজেলা প্রশাসন জুলাই আগস্ট এর শহীদ আস সাবুর এর কবর জিয়ারত এবং ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন।
৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান- শহীদ আস সাবুর এর পিতা এনাব নাজেজ জাকি সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সংগে নিয়ে কেন্দ্রীয় কবরস্থানে যান এবং শহীদ আস সাবুর এর কবরে ফুলের শুভেচ্ছা জানান এবং তাৎক্ষণিক কবর জিয়ারত করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, প্রাণিসম্পদ অফিসের ভ্যাটেনারি সার্জন আল আমিন তান, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা, উপজেলা সমাজসেবা অফিসার রেজোয়ানুল হক ,উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম , ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার আলামিন সরকার, মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সিনিয়র সহ সভাপতি লিয়াকত আলী বাবলু প্রমূখ। উল্লেখ্য যে, ২৪ সালের আগস্ট এর এই দিনে তৎকালীন স্বৈরশাসকের পেটুয়াবাহিনী শহীদ আস সাবুরকে আন্দোলনরত অবস্থায় ঢাকার রাজপথে গুলি করে হত্যার পর তার লাশ পুড়ে ফেলেছিল ।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত