ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সাটুরিয়ায় স্কুল শিক্ষার্থীদের মুক্তি ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন


চাঁদা না দেওয়ায় চোরের অভিযোগে গ্রেফতার কৃত দুই শিক্ষার্থীদের মুক্তি দাবীতে এবং সন্ত্রীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাটুরিয়া প্রেসক্লাবের কার্যালয়ে লিখিত সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী আকাশের পিতা বিল্লাল হোসেন। 

সংবাদ সম্মেলনে বিল্লাল হোসেন বলেন, জেলার সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার এলাকার সফিকুল ইসলাম, উজ্জল মিয়া, মান্নান উদ্দিন, জীবন আহমেদ জয়, নুরুল ইসলাম , মামুন, মাহবুব ওরফে নজরুল ইসলাম এবং মিলনসহ আরও অজ্ঞাত কয়েকজন তারা সন্ত্রাস, চাঁদাবাজ প্রকৃতির লোক। উল্লিখিত ব্যক্তিরা বিভিন্ন সময় আমাদের পরিবারের নিকট চাঁদা দাবী করে আসছিল। তাদের বেধে দেওয়া ২৩-০৭-২০২৫ তারিখে বালিয়াটি দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র লাল মিয়ার পুত্র আলমগীর হোসেন (১২) কে দাদার বাড়ী সাভার বাজার সেলুনের পাশ থেকে এবং আব্দুর রহমান খান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র আকাশ (১৬) কে আমার নিজ বাড়ী থেকে ১ নং বিবাদী সফিকুল ইসলাম এর সারের গোডাউনের সাটার বন্ধ করে অমানবিক নির্যাতন ও মারধর করলে দ্ইু শিক্ষার্থী মারাত্বক আহত হয়। 

বিল্লাল হোসেন আরো বলেন, মান্নান প্লাস দিয়ে আকাশের ডান পায়ে মাংস ছিড়ে ফেলে। পরে অন্যান্য আসামীরা গলায় চাপ দিয়ে শ্বাস রোধ করে। চাঁদার টাকা না পাওায় সকাল ৮ টা থেকে বিকাল পর্যন্ত মারধর করতে থাকে। পরে চুরের অপবাদ দিয়ে তাদের সাটুরিয়া থানায় পুলিশের নিকট সোপর্দ করে। 

এ ঘটনায় ভুক্তভোগীরা সাটুরিয়া থনায় অভিযোগ করতে গেলে থানায় তা গ্রহণ করেননি বলে অভিযোগ করেন সংবাদ সম্মেলনে।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আকাশের মা মোছা. পারুল বেগম, দাদা আলমাস, এলাকাবাসী আলিম, সামছুল হকসহ আও অনেকেই।

এতে সাটুরিয়ায় কর্মরত দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শহিনুল ইসলাম বলেন, দুই শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিত্বে আটক করে আদালতে পাঠাই। তাদের বয়স কম হওয়ায় বিজ্ঞ আদালত কিশোর অপরাধ ও সংশোধনাগারে পাঠিয়েছে।

Masum / Masum

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা