ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাটে যুবদলের বর্ণাঢ্য বিজয় র‍্যালি


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৬:১

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাট জেলা যুবদলের বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকালে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার নেতৃত্বে বগেরহাট শহরের নূরমসজিদের মোড় থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  শহরের পুরাতন বাজার ৪ রাস্তার মোড়ে জেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালি যোগদান করে। র‍্যালি পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ সোমি বাদশা, মাসুদুজ্জামান মাসুদ,মোঃ সাইফুজ্জামান মনা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, এস কে বদরুল আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল হাসান প্রমূখ।
উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা সব-সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই।
বক্তারা আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের এখন থেকেই ঘরে ঘরে গিয়ে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। জনগণের রায় নিয়ে বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে এসে একটি উন্নত, গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে— যেখানে থাকবে বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমতের স্বাধীনতা।
সমাবেশে বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরশাসক জাতির ওপর চেপে বসতে না পারে, সে লক্ষ্যে বাগেরহাট জেলা যুবদল নিরলসভাবে কাজ করে যাবে।

Rp / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত