শরীয়তপুরে বিএনপির বর্নাঢ্য বিজয় র্যালি
শরীয়তপুরে বিএনপির বর্নাঢ্য বিজয় র্যালি
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শরীয়তপুরে বিএনপির বর্নাঢ্য বিজয় র্যালি করেছে জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট) বিকালে শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালুর নেতৃত্বে এ বিজয় র্যালি বের করে। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালাম, সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সফিকুর রহমান কিরণ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ আশা করছি, যা আমাদের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছিল। গত ১৫ বছরে স্বৈরাচারী হাসিনা গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল। সেটিকে পুনরুদ্ধার করে গণতান্ত্রিক রাষ্ট্র আবারো পথচলা শুরুর শপথ সবাই মিলে নিয়েছি। আগামী দিনে বাংলাদেশে কখনো যেন ফ্যাসিস্ট ফিরে না আসতে পারে, কোনো স্বৈরাচার যেন সৃষ্টি না হয়, সেই দিকে সবার সোচ্চার থাকতে হবে। আমরা বিশ্বাস করি, আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসে জনগণের আশা আকাঙ্খা পূরণ করবে, ইনশাআল্লাহ।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা