ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শিবচরে জুলাই আন্দোলনের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৬-৮-২০২৫ রাত ১০:১০

মাদারীপুর জেলার শিবচর উপজেলা যুবদলের উদ্যোগে জুলাই ২০২৪ আন্দোলনের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৬আগষ্ট) রাতে শিবচর পৌরসভা সুপার মার্কেটে জুলাই আন্দোলনের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় জুলাই আন্দোলনের নিহতদের আত্মার মাগফিরাত কামনা প্রথমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল শেষে জুলাই আন্দোলনের নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন'এক বছর আগে এই দিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়,দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ।সব সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের,যারা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন।আমরা গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।আমরা গভীর কৃতজ্ঞতায় স্মরণ করি সকল জুলাই যোদ্ধাকে যারা আহত হয়েছেন,চিরতরে পঙ্গু হয়েছেন,যারা হারিয়েছেন দৃষ্টিশক্তি।জুলাই আন্দোলনের নিহতদের,জাতি তাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে।জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান।দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়াই হবে জুলাই আন্দোলনের অন্যতম সার্থকতা।দেশ যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারমুক্ত না হবে ও একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হবে,ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে'।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান।আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতি ছিলেন শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তাইজুল ইসলাম খান সজিব।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান মিয়া,শিবচর উপজেলা মহিলা দলের সদস্য সচিব শিল্পী আক্তার নীলা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জামান মোল্লা,ওমর ফারুক,ঠান্ডু আকন,রুবেল মিয়া, উপজেলা যুবদলের নেতা লিয়াকত হোসেন সহ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতৃর্বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Masum / Masum

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন