ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জে কীটনাশকের ক্ষতিকর প্রভাব বিষয়ক মাঠ পর্যায়ে অনুসন্ধানমূলক গবেষণা সমীক্ষা শীর্ষক এক সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-৮-২০২৫ রাত ১১:২২
মানিকগঞ্জের মাঠে ফসলের সাথেই বাড়ছে বিষ! নিষিদ্ধ  বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন জেলার কৃষকরা। কার্বোফুরান, প্যারাকোয়াট, গ্লাইফোসেট ও অ্যালুমিনিয়াম ফসফাইড — সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব কীটনাশক এখনো বাজারে সহজলভ্য।
এই তথ্য উঠে আসে আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত বারসিকের এক সাংবাদিক সম্মেলন থেকে।
বেসরকারি গবেষণা সংস্থা বারসিক এর অনুসন্ধান বলছে, সদর, ঘিওর, হরিরামপুর ও সিংগাইর উপজেলার ২১ জন কৃষকের মধ্যে ১৮ জনই স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। মাথাব্যথা, খিঁচুনি, ত্বকের রোগ, বিষণ্নতা থেকে শুরু করে গরু, হাঁস ও মাছের মৃত্যুর মতো ভয়ংকর চিত্র উঠে এসেছে সমীক্ষায়।
 এক মৌসুমে কীটনাশকে কৃষকের গড় ব্যয় ২৬,৭৫৭ টাকা, আর আনুমানিক আর্থিক ক্ষতি ১১,৮৮,৫০০ টাকা। 
গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, এসব কীটনাশকের অতিরিক্ত ব্যবহার ফসলের গুণগতমান হ্রাস, জমির উর্বরতা হ্রাস, এবং পরিবেশে দীর্ঘমেয়াদি দূষণ তৈরি করছে।
 বারসিকের এক কর্মকর্তার ভাষায়, "নিষিদ্ধ কীটনাশক এখন ভিন্ন নামে বিক্রি হচ্ছে। কৃষকদের মধ্যে সচেতনতা নেই, মনিটরিং নেই — ফলে বিষাক্ত ফাঁদে আটকা পড়েছে গ্রামীণ কৃষি।"
অর্গানিক কৃষির প্রসার এবং বিকল্প চাষ পদ্ধতির প্রতি সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়ে এসময় বক্তারা এ সমস্যার সমাধানে কৃষদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ,পরিবেশবান্ধব চাষাবাদে উৎসাহ, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার, কৃষি ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন।

Ahad Hossain / Ahad Hossain

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা