শিবচর এক্সপ্রেসওয়ের যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোঃ মমিনউদ্দীন খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
শুক্রবার (০৮ আগস্ট) দুপুরে শিবচর থানার হাইওয়ে কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে দশটার দিকে শিবচর উপজেলা বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে।এ ঘটনায় শিবচর উপজেলার চরবাচামারা জাহেদ আলী মুন্সি কান্দি গ্রামের মৃত সোনামদ্দিন খানের ছেলে মমিনউদ্দীন খান নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বন্দর খোলা বাসস্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়ে পারাপার হচ্ছিল নিহত মমিনউদ্দিন। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন মমিনউদ্দিন। পরে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ আশংকাজনক অবস্থায় মমিনউদ্দিনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘাতক বাসটি আটক করে হেফাজতে নিয়েছে।
শিবচর হাইওয়ে থানার ওসি মোঃ জহুরুল ইসলাম বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক বাসটি হেফাজতে নেয়া হয়েছে।
Masum / Masum
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ