ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরায় সাংবাদিকদের মানববন্ধন


এইচ এম মাহমুদ হাসান।  photo এইচ এম মাহমুদ হাসান।
প্রকাশিত: ৯-৮-২০২৫ বিকাল ৫:২৭

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে উত্তরায় বসবাসরত সাংবাদিক ও ছাত্র-জনতা। 


শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় উত্তরা বিএনএস সেন্টারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক শিপার মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বৃহত্তর উত্তরার সাংবাদিক, রাজনীতিক ও ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

আয়োজিত এ মানববন্ধনে একত্মতা জানিয়ে ‘সাংবাদিক ও ছাত্র-জনতা’র সঙ্গে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ

 ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-১৮ আসনের সাবেক এমপি পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন উত্তরা পশ্চিম থানার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সাবেরী, বিশিষ্ট সমাজসেবক ইন্তেখাব আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওমর ফারুক ও আহতযোদ্ধা মো. শাকিল প্রমুখ। 

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক মনির হোসেন জীবন, নাগরিক টিভি ইনকিলাবের প্রতিনিধি মো. মাসুদ পারভেজ, চ্যানেল এস- এর বিশেষ প্রতিনিধি মাহতাব ফারাহী, ইত্তেফাকের সিটি রির্পোটার জাহাঙ্গীর কবির, খোলা কাগজের প্রতিনিধি মাহফুজুল আলম খোকন, কালের কণ্ঠের প্রতিনিধি আল-আমিন, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, বাংলা টিভির প্রতিনিধি মাহমুদুল হাসান (সবুজ) ও নববাণী পত্রিকার প্রতিনিধি নাজমুল মণ্ডল দৈনিক সকালের সময় পত্রিকার মাল্টিমিডিয়া এডমিন ও স্টাফ রিপোর্টার, এইচ এম মাহমুদ হাসানসহ উত্তরায় বসবাসরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী।  

মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের বিচার না হওয়ায় দেশে দণ্ডমুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে। তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা প্রমাণ করে, দেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে। এ সময় তারা অবিলম্বে তুহিন হত্যার দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। সবশেষে আয়োজকদের পক্ষ থেকে আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুল হাসান আশিকের সমাপনী বক্তব্যের মাধ্যমে মানববন্ধনটির সমাপ্তি ঘোষণা করা হয়।

 
 

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত