ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাগেরহাটে জুলাই সহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট--২০২৫ অনুষ্ঠিত


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৫ বিকাল ৭:২৯

গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে বাগেরহাটে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ আগস্ট) সকালে বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী পল্লীমঙ্গল সমিতির মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদের আয়োজনে বাগেরহাট পুলিশ সুপার তৌহিদুল আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ উল হাসান, বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাড শেখ আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ধারাভাষ্যকার

আব্দুল জলিল হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শহীদদের নামে চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনালে শহীদ আলিফ স্মৃতি স্পোটিং ক্লাবকে ৩-০ গোলে শহীদ আলমগীর স্পোর্টিং ক্লাব পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এর আগে শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

টুর্নামেন্ট সর্বাধিক গোল করে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হওয়ার কৃতিত্ব অর্জন করেন শহীদ আলমগীর স্পোর্টিং ক্লাবের খেলোয়ার রাকিবুল ইসলাম রকি।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত