শিবচরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র নেতা আহত
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সদস্য ও শিবচর টেকনিক্যাল কলেজের ছাত্র নিরব মৃধার ওপর অতর্কিত হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা।রোববার (১০ আগস্ট) রাতে শিবচর উপজেলা দ্বিতীয়খন্ড ইউনিয়ন ইউনিয়ন কাজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।আহত নিরব মৃধা শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের শাহিন মৃধার ছেলে।
এলাকাবাসী জানায়, রাতে শিবচর বাজার থেকে ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্য রওনা হয় নিরব। এ সময় কাজীকান্দি এলাকায় আসলে ভ্যানের গতিরোধ করে তার ওপর লাঠি ও বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য সিয়াম তালুকদারসহ প্রায় ২০ থেকে ২৫ জন দুষ্কৃতিকারী। এতে নিরব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হামলার ঘটনা সম্পর্কে জানতে চাইলে নিরব মৃধা বলেন 'আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা ছাত্র কমিটির সাবেক সদস্য হওয়ার কারণেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আমার উপর অতর্কিত হামলা করে।ওরা আমাকে পূর্বে থেকে টার্গেট করেছিল।হামলাকারীরা লাঠিসোটা,ধারালো অস্ত্র নিয়ে ওত পেতে ছিল।প্রায় ১৫ থেকে ২০ জনের একটি দল আমাকে লক্ষ্য করে আকস্মিক আক্রমণ চালায়।এরপর তারা আমাকে কিল,ঘুষি,লাথি মারে।তখন কৌশলে নিজের প্রাণ রক্ষা করি।আমার উপর নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের সন্ত্রাসীরা সশস্ত্র ও পরিকল্পিত হামলা চালিয়েছে। আমি এ ঘটনার সাথে সংশ্লিষ্ঠ সকলের দ্রুত বিচার চাই।
এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied