ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আত্মীয় সেজে বিদেশে গিয়ে অপপ্রচার, লালমনিরহাটে সংবাদ সম্মেলনে প্রতিবাদ


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ১১-৮-২০২৫ বিকাল ৬:২১

আত্মীয়তার পরিচয় ব্যবহার করে বিদেশে পাঠানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও হুমকি-ধামকির অভিযোগ তুলেছেন লালমনিরহাটের এক পরিবার। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১১ আগস্ট) বিকেলে শহরের সার্কিট হাউস সংলগ্ন একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আদিতমারী উপজেলার সাররপুকুর ইউনিয়নের বাসিন্দা শাহা আলম।

লিখিত বক্তব্যে শাহা আলম জানান, প্রায় ১১ মাস আগে একই ইউনিয়নের লুতফুর রহমান ও আলামিন আত্মীয়তার সূত্র ধরে তাকে অনুরোধ করে বিদেশে পাঠানোর জন্য। পরে একটি এজেন্সির মাধ্যমে তারা সৌদি আরব পৌঁছান। প্রথমদিকে সব কিছু স্বাভাবিক থাকলেও, কাজের অসন্তুষ্টির কারণে লুতফুর ও আলামিন কোম্পানি পরিবর্তন করে অন্যত্র চলে যায়। সেখানে গিয়ে হয়রানির শিকার হন তারা এবং উল্টো শাহা আলমের পরিবারকে দায়ী করে ফেসবুকে অপপ্রচার চালান।

তিনি অভিযোগ করেন, শুধু অপপ্রচারই নয়, বরং অতিরিক্ত সাত লাখ টাকা দাবিও করা হয়েছে, যা তার পরিবারের সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ণ করেছে।

অন্যদিকে সৌদি আরবে অবস্থানরত লুতফুর ও আলামিনের পরিবার দাবি করেছে, তাদের সন্তানরা দালালের মাধ্যমে একটি কুচক্রের ফাঁদে পড়েছে এবং জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা