লালমনিরহাটের কালীগঞ্জ থানার মামলায় আন্তজেলা প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ট্রাক উদ্ধার
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় দায়ের হওয়া পরিবহন প্রতারণা মামলায় আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় চক্রটির ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ১০ আগস্ট ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ জাহিদুল মুন্সি (৪০), মোঃ রবিবউল ইসলাম মনির (৫৮) ও মোঃ আঃ রহমান হাওলাদার জসিম ভান্ডারী (৫৪)-কে গ্রেফতার করে।
তদন্তে জানা যায়, "মেসার্স শুভেচ্ছা ট্রেডাস" নামের একটি ধান-চাল ব্যবসা প্রতিষ্ঠান ২ জুলাই একটি ট্রাক ভাড়া নেয় স্নেহা অটো রাইস মিল, বটতলী, দিনাজপুরে পণ্য পরিবহনের জন্য। ট্রাকটির (ভূয়া রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-২৪-৭৬৬৪) ড্রাইভার ও সহযোগীরা পণ্য সরবরাহ না করে আত্মসাৎ করে। এরপর ৪ জুলাই পর্যন্ত খোঁজাখুঁজির পর ট্রাকের কোনো সন্ধান না পেয়ে ২৮ জুলাই কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মূলত পণ্য পরিবহনের নামে মালামাল আত্মসাৎকারী আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান চলছে।
পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত