শিবচরে নিখোঁজের ১২ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার
মাদারীপুর জেলার শিবচরে নিঁখোজের ১২ দিন পরে মিজান শেখ(৪৫) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবারর(১২ আগষ্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। ভ্যান ছিনতাই করতেই এই হত্যাকান্ড বলে জানান সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.সালাহ উদ্দিন।
জানা গেছে, গত ৩১ জুলাই ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেননি পাঁচ্চর ইউনিয়নের পশ্চিম বালাকান্দি এলাকার মৃত আজিজ শেখের ছেলে ভ্যানচালক মিজান শেখ।এরপর দিন নিখোঁজের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শিবচর থানায় একটি সাধারণ ডায়রী করেন। পরে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নামে শিবচর থানা পুলিশ। নিখোঁজের মোবাইল নম্বরে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে নুরুল আমিন শামীম(৩২) নামে এক ব্যক্তিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত শামীম শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার হাসেম শেখের ছেলে। পরে তার দেয়া তথ্য মতে শিবচরের বাখরেরকান্দি এলাকার খলিলুর রহমান নান্টু নামে এক ব্যক্তির বাড়ির ভেতর মাটি চাপা অবস্থায় নিখোঁজ মিজানের লাশ উদ্ধার করে পুলিশ।
সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো.সালাহ উদ্দিন জানান,' নিখোঁজের পর থেকেই আমরা অভিযানে নামি। তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে নিখোঁজ ব্যক্তির লাশ মাটি চাপা অবস্থায় উদ্ধার করি।মূলত ভ্যান ছিনতাই করতেই এই হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied