ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শেরপুর চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ১:৫৯
শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করেছেন শেরপুরের সিনিয়র সহকারী জজ তাহমিনা আফরোজ তানি।
 
১১ আগস্ট দুপুর ২টার দিকে আদালত এ আদেশ দেন।
 
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ আগস্ট শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠানের কথা ছিলো। 
 
আদালত সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ও জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহাম্মেদ ছিদ্দিকি বাবু আদালতে “অন্য প্রকার মামলা” নামে মামলা একটি দায়ের করেন।
 
মামলার মূল আইনজীবী বিএনপি নেতা আখতারুজ্জামান আদালতে অভিযোগ করেন চেম্বারের অধিকাংশ ভোটার ভুয়া এবং একই নামে একাধিক ভোটারের নাম অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি আমলে নিয়ে আদালত ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত নির্বাচনে নিষেধাজ্ঞা জারি করেন।
 
রায়ে চেম্বার সভাপতি আরিফ হোসেন, সচিব হারুণ অর রশিদ, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহবুব আলম রকিব ও বাছাই কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এমকে মোরাদুজ্জামানকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
 
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলসহ চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা করা হয়েছিলো। তিনটি কেটাগরির প্রার্থীররা প্রচারণা শুরু করেছিলো। এরইমধ্যে আদালত থেকে নির্বাচনে নিষেধাজ্ঞা জারি করায় হতাশ প্রার্থীরা।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত