ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ইউএস ডলারসহ নাসরিন বেনাপোলে গ্রেফতার।


মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি photo মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১-২০২৪ দুপুর ২:২২
কুষ্টিয়া ভেড়ামারার মেয়ে নাসরিন ইউএস ডলারসহ বেনাপোলে গ্রেফতার হয়েছে। 
বেনাপোল কাস্টম ইমিগ্রেশনে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নাসরিন আক্তার নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে ৭৬ হাজার ৪ শত ইউএস ডলারসহ গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। ৩০ জানুয়ারি '২৪' মঙ্গলবার সকাল ১১.০০ টার সময় নাসরিনকে গ্রেফতার করা হয়। আটক নাসরিন আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের হাসমত আলীর স্ত্রী।
 
বেনাপোল চেকপোষ্ট শুল্ক গোয়েন্দা সদস্য আফজাল হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ভারত থেকে এক বাংলাদেশি মহিলা পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ ইউএস ডলার নিয়ে বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসে অবস্থান করে। এ সময় কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যদের তল্লাশি কেন্দ্রের সামনে পৌছালে তাকে গ্রেফতার করা হয়। তার সাথে থাকা ব্যাগ থেকে বান্ডিলকৃত ৭৬ হাজার ৪ শত ইউএস উদ্ধার করা হয়। তার পাসপোর্ট নং-এ১১৩২২২২০ । জব্দকৃত ইউএস ডলারের বাংলাদেশী মূল্য প্রায় ৮৪ লক্ষ টাকা। পাসপোর্ট যাত্রী আসামী নাসরিন আক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও জব্দকৃত ৭৬ হাজার ৪ শত ইউএস ডলারসহ তাকে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত থানায় আসামী হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত