সাংবাদিক তুহিন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সাটুরিয়ায় মানবন্ধন
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা,নির্যাতন হুমকি ও হয়রানী মূলক মামলার প্রতিবাদে এবং এসব ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় সাংবাদিকরা বিভিন্ন দাবী তুলে ধরেন।
সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএ টিভি এবং দেশ রূপান্তরের মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের প্রতিনিধি জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি শহিদুল ইসলাম খোকন, সাকেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. সোহেল রানা খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমাবেশ পত্রিকার প্রতিনিধি মোঃ আল মামুন, দৈনিক এশিয়ান এজএর প্রতিনিধি ও কার্যকরী সদস্য মুহাম্মদ লুৎফর রহমান, চ্যানেল এস এর প্রতিনিধি ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম শিরু, মাইটিভির প্রতিনিধি মো. কাউসার আহমেদ, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও কার্যকরী সদস্য মো. হোসেন জয় সহ আরও অনেকে।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য মো. শহীদুল ইসলাম শহিদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আব্দুস সালাম শফিক, এনটিভি প্রতিনিধি , দৈনিক জনকন্ঠ প্রতিনিধি ও ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহাবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলার প্রতিনিধি মাহমুদুল হাসান মনি, প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল এস এর প্রতিনিধি মো. হদয় মাহমুদ রানা, সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাংবাদিক ইঞ্জিনিয়ার মাসুদু রহমানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনের মত পেশাদার সাংবাদিককে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি শুধু একটি হত্যাকান্ড নয়, বরং দেশের সাংবাদিক সমাজের নিরাপত্তা ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তির দাবী করছি। বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ যাবৎকালের সাগর- রুণীসহ সকল সাংবাদিক হত্যা ও হামলার বিচার দাবী করেন। নইলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
এ ধরনের ঘটনা পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের জন্য একটি ভয়াবহ বার্তা বহন করে। আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানাই—দেশের প্রতিটি পেশাদার সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করে সুনির্দিষ্ট আইন ও নীতি প্রণয়ন করে সংবাদ প্রকাশে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।
Rp / Rp
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
Link Copied