মহাদেবপুরে জাতীয় ও অন্তর্জাতিক যুব দিবস পালিত
মহাদেবপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে । প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারীতে অগ্রগতি , এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাদেবপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় ।এ দিবসের আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন অফিস। দিবসটি পালন উপলক্ষে ১২ আগস্ট মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা আক্তার এর সভাপতিত্বে এবং আব্দুল জলিল এর সঞ্চালনায় আলোচনা সভা, শপথ বাক্য পাঠ , কুইজ প্রতিযোগিতা এবং প্রশিক্ষিত যুব / যুব মহিলাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনায় অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সমাজসেবা অফিসার রেজয়ানুল হক , উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন , ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম, পিএফজি কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন ,দীপঙ্কর লাকরা, লাবনী আক্তার, আতিকুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। শোভাযাত্রায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত যুব /যুব মহিলাদের পাশাপাশি মৌসুমী, ডাসকো ফাউন্ডেশন, এবং দি হাঙ্গার প্রজেক্ট অংশগ্রহণ করে। যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের ব্লক বাটিক, গাভী পালন ,পোশাক তৈরি, মৎস্য চাষ, গবাদি পশু পালনে প্রশিক্ষিতদের মধ্যে থেকে ১৫ জনকে ৯ লক্ষ ৬০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত