জাজিরায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
শরীয়তপুরের জাজিরায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পলাতক থাকা রাজ্জাক মাদবর (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এরআগে মঙ্গলবার দিবাগত রাতে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকার লক্ষ্মীকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রাজ্জাক মাদবর জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের আফাজদ্দিন মুু্ন্সী কান্দি এলাকার মকিন মাদবরের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরকারি গুচ্ছগ্রামে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে রাজ্জাকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাশের জেলা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর ও ঘৃণ্য অপরাধ। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর থেকেই আমরা তাকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে তাকে আটক করতে সক্ষম হয়েছি।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত রাজ্জাককে বুধবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied