সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স :ডিআইজি রেজাউল করিম মল্লিক
মাদারীপুর জেলার শিবচরে পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জনাব রেজাউল করিম মল্লিক বলেন সন্ত্রাস ও মাদক নির্মূলে সরকার এবং পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমাদের এই কার্যক্রম চলমান আছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।
বুধবার (১৩ আগস্ট) সকালে মাদারীপুরের শিবচর উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউশন পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে তিনি শিবচর থানা পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মাদারীপুর পুলিশ সুপার মোঃ নাঈমুল হাছান, শিবচর উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানম, সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সফরের শুরুতে ডিআইজি শিবচর থানায় পৌঁছালে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি রেজাউল করিম মল্লিক থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন।তিনি থানার মালখানা (আলামত সংরক্ষণাগার), হাজতখানা ও সরকারি অস্ত্রাগার ঘুরে দেখেন এবং এগুলোর যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
এ সময় তিনি থানায় স্থাপিত 'নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক'-এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন।তিনি ডেস্কে আসা সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আরও দ্রুত ও মানসম্পন্ন সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের পরামর্শ দেন।
থানা পরিদর্শন শেষে ডিআইজি শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নন্দকুমার মডেল ইনস্টিটিউশন পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।তাদের আইনগত কোন সমস্যার জন্য পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ