জাজিরায় সংঘবদ্ধ নারী চোরচক্রের ৩ সদস্য আটক
শরীয়তপুরের জাজিরা উপজেলার পুরাতন বাজার এলাকায় সংঘবদ্ধ নারী চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে দুইজন ননদ ও একজন তাদের ভাবী। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের ফুরুক মিয়ার মেয়ে রোজিনা (২৫), হামিদা (২০) এবং তাদের ভাবী মৃত সেলিমের মেয়ে লিজা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার জবর আলী আকন কান্দির প্রবাসী দিদার আকনের স্ত্রী ঝর্ণা আক্তার বুধবার সকালে বাবার বাড়ি বিকেনগরের আনন্দবাজার থেকে অটোভ্যানে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে ওই তিন নারী যাত্রী সেজে একই গাড়িতে ওঠেন। কিছুক্ষণ পর ভাঙা রাস্তার অজুহাতে তারা ঝর্ণার শরীরে হাত দিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঝর্ণা আক্তার বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে জাজিরা পুরাতন বাজারে গাড়ি থামিয়ে স্থানীয়দের সহায়তায় তিনজনকেই আটক করেন এবং জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন,
আটককৃত নারীরা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা