লালমনিরহাটে ৪০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক, ধরা খেল পাচারকারী
লালমনিরহাটের কুলাঘাট চেকপোস্টে বিশেষ অভিযানে ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ একটি প্রাইভেটকার ও এক আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়ন। বুধবার (১৩ আগস্ট ২০২৫) রাত ৯টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—চোরাকারবারীরা কুলাঘাট চেকপোস্ট দিয়ে মাদক পাচারের চেষ্টা করবে। পরে চেকপোস্টে পৌঁছালে একটি প্রাইভেটকারকে থামানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাড়া দিয়ে গাড়িসহ ৪০ কেজি গাঁজা ও এক আসামিকে আটক করে।
আটক ব্যক্তির নাম মো. ইসমাইল হোসেন (৩৭)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার মুরাড়িপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে এবং তিনি সাময়িক বরখাস্তপ্রাপ্ত পুলিশ সদস্য বলে জানা গেছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—৪০ কেজি ভারতীয় গাঁজা (বাজার মূল্য ১,৪০,০০০ টাকা), একটি প্রাইভেটকার (বাজার মূল্য ১৫,০০,০০০ টাকা), দুটি মোবাইল ফোন (বাজার মূল্য ২২,০০০ টাকা) এবং নগদ ১১,০০০ টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের বাজার মূল্য ১৬ লাখ ৬২ হাজার টাকা। আটক আসামিকে জব্দ মালামালসহ লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
তিনি মাদকবিরোধী কার্যক্রমে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
বিজিবির এ অভিযানকে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি সাহসিকতাপূর্ণ ও কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত