ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে ১২০০ পরিবার ও যোগাযোগ ব্যবস্থা


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ৩:১২

রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত দ্বিতীয় সংযোগ তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা ৯০০ মিটার বাঁধের প্রায় ৬০ মিটার জায়গার ব্লক ধসে গিয়ে স্থানটিতে প্রায় ৭০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট-রংপুর অঞ্চলের যোগাযোগ সড়কসহ ওই এলাকার প্রায় ১২০০ পরিবার। 

বৃহস্পতিবার দুপুর থেকে ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ১৮সেমি: ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪ টি জলকপাট। উজানের ঢলে নেমে আসা তীব্র স্রোত সরাসরি এসে আঘাত হানছে  তিস্তা সড়ক সেতু রক্ষা বাঁধের গায়ে। এতে নিচের অংশের মাটি ভেসে গিয়ে ধসে পরছে ব্লকগুলো। স্থানীয়দের অভিযোগ, সেতু রক্ষা বাঁধটি গত দুই বারের বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও কোনো ব্যবস্থা নেয়নি বাঁধ রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ। তাই এবারে নদীতে পানি আসা মাত্রই সেতু রক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার জায়গার ব্লক ধসে স্থানটিতে প্রায় ৭০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে তিন গ্রামের ১ হাজার ২০০ পরিবারসহ ক্ষতি হতে পারে সেতুটিও।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক ও শামছুল ইসলাম জানান, বাঁধটি দ্রুত নির্মাণ না হলে তিস্তা সড়ক সেতু ভেঙ্গে যাবে। এবং আশেপাশের গ্রামগুলোতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হবে। এতে করে চাষের জমিতে বালু পরে চাষাবাদ বন্ধ হয়ে যাবে। 

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা