নোয়াখালীতে নরমাল ডেলিভারেতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
নোয়াখালীর চাটখিলে স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন তার মামা আমিনুল ইসলাম। এর আগে, গত শুক্রবার ৮ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে তাদের জন্ম হয়। বর্তমানে তিন নবজাতক ও মা সুস্থ আছেন।
তিন সন্তানের জন্ম দেওয়া ওই গৃহবধূ উপজেলার খিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দেলিয়াই গ্রামের মনকাজী বাড়ির কবির হোসেনের স্ত্রী।
খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের গৃহবধূ তাসলিমা আক্তার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে আসেন। তখন তিনি জানতেনা তার পেটে তিনটি ফুটফুটে সন্তান রয়েছে। চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার নিলিমা আক্তার বর্না আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে নিশ্চিত করেন যে, গৃহবধূর পেটে তিনটি বাচ্চা রয়েছে। পরবর্তীতে শুক্রবার রাত ৯টার দিকে প্রসূতি বিভাগে হাসপাতালের ডাক্তার ও নার্সদের দীর্ঘক্ষণ চেষ্টায় ওই নারী তিনটি সন্তানই সুষ্ঠু ভাবে প্রসব করে। যার মধ্যে ২টি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান রয়েছে। সন্তানদের সুস্থ দেখে খুশি গৃহবধূর পরিবার।
চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ব্যবস্থাপক ফারুক আহমেদ বলেন, প্রসূতি ওই নারী হাসপাতালে ভর্তির একদিন পর নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি সন্তানের জন্ম দেয়। এখন মা ও তার সন্তানেরা সুস্থ আছেন।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
Link Copied