শৈলকুপায় মেছো বাঘকে পিটিয়ে হত্যা
ঝিনাইদহের শৈলকুপায় একটি মেছো বাঘেকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
সাতগাছি গ্রামের রশিদ মোল্লা, আনোয়ার ও বল্টু হোসেন জানান, দুপুরে সাতগাছি মাঠের একটি জমিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল। এসময় ধানের জমিতে লুকিয়ে থাকা মেছো বাঘটি মেশিনের সামনে পড়ে মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়। সেসময় বাঘটি পালিয়ে যাওয়ার সময় সেচ খালের সামনে পৌঁছালে কয়েকজন কৃষকের সামনে পড়ে। কৃষকদের উপস্থিতি দেখে বাঘটি আক্রমণাত্মক হলে ৮/১০ জন মিলে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে সেচখালের পাশে গর্ত খুড়ে বাঘটিকে পুঁতে রাখা হয়।
স্থানীয় সংবাদকর্মী জাফরুল ইসলাম শিমুল বলেন, বাঘ আটকের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি বাঘটিকে মেরে ফেলা হয়েছে। বাঘটিকে মেরে এলাকাবাসী আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে বলে দাবি করেন তিনি।
শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, এমন ঘটনা আপনার কাছেই শুনছি। আমি সাক্ষী দিতে গাজীপুরে এসেছি। ঘটনাস্থলে আমার সহকর্মীকে পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
সচেতন মহল দাবি করছেন, সাতগাছি গ্রামে এর আগেও বাচ্ছাসহ মেছোবাঘ পাওয়া গিয়েছিল। তাদের ধারণা, গ্রামটিতে আরো মেছোবাঘ রয়েছে।
এ বিষয়ে প্রকৃতিপ্রেমী, সংগঠক সুজন বিপ্লব বলেন, শুধু এবারেই মেছোবাঘ নয় উন্মত্ত মবের হাতে ধারাবাহিকভাবে গন্ধগোকূল, কুমির, শুশুক, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য নির্বিচারে হত্যার শিকার হলেও জনগণকে সচেতন করতে কোনো ধরণের প্রশাসনিক পদক্ষেপ নেই। এই ঘটনায় অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা