ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে ৩ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৫ বিকাল ৭:০

পরিবেশ সুরক্ষা ও আইন প্রয়োগে সারাদেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলায় সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে অবৈধ পলিথিনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে একটি ট্রাকভর্তি ৭৬ বস্তা (প্রায় ৩ হাজার কেজি) নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।

বাগেরহাট সদর উপজেলার ফুলবাড়ীতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম ও আদনান জুলফিকারের নেতৃত্বে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ২টি যানবাহন থেকে ৪টি হাইড্রোলিক হর্ন পাইপ জব্দ এবং ১৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন।

লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কে উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। প্রসিকিউশন দেন পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান।

অন্যদিকে, ১৩ আগস্ট বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় মহামান্য হাইকোর্টের নির্দেশে যৌথ অভিযানে এলাহি ব্রিকস ম্যানুঃ ও সেভেন ব্রিকস ম্যানুঃ নামের দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। একইদিন কিশোরগঞ্জে ৩টি অবৈধ ইটভাটাও উচ্ছেদ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ পলিথিন, শব্দদূষণ ও পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত