সৌদি পাঠিয়ে প্রতারণা ; ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
৭ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে সৌদি আরবে পাঠিয়ে প্রতারণার শিকার হয়েছেন লালমনিরহাটের এক যুবক। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে লালমনিরহাট নিউজ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আল-আমিনের পরিবার তাকে দেশে ফিরিয়ে আনা ও ক্ষতিপূরণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শাহ আলম নামে এক ব্যক্তি ভুয়া কোম্পানির ভিসা দিয়ে। প্রতারণা করে আল-আমিনকে সৌদি আরবে পাঠান। প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে যে কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলা হয়েছিল, সৌদি আরবে সেই নামে কোনো প্রতিষ্ঠানই নেই। বর্তমানে আল-আমিন দ্বিতীয় দফায় সৌদি আরবের জেলে সাজা ভোগ করছেন। বর্তমানে সৌদি আরবে মানবেতর জীবনযাপন করছেন।
আল-আমিনের পিতা আসাদুল হাবিব অভিযোগ করেন, স্থানীয় এক আদম ব্যবসায়ী শাহ আলম ও তার ছেলে জাহাঙ্গীর নানা কৌশলে প্রলোভন দেখান। ছেলেকে বিদেশে পাঠাতে জমি বিক্রি ও ধার করতে হয় তাদের। কিন্তু সৌদি পুলিশ আল-আমিনের সব কাগজপত্র জব্দ করে নেয়। বিষয়টি শাহ আলমকে জানানো হলেও তিনি অভিযোগ অস্বীকার করেন। এরপর থেকে আল-আমিন সৌদি আরবে মানবেতর জীবনযাপন করছেন। দেশে ফেরার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রতারক চক্রটি।
এ ঘটনায় সরকারের হস্তক্ষেপে দ্রুত আল-আমিনকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান তার পরিবার।
Masum / Masum
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত