ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

নোয়াখালীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে মিলাদ-মাহফিলের আয়োজন, ইমাম মুয়াজ্জিনসহ আটক-৩


আমির হোসেন, নোয়াখালী জেলা photo আমির হোসেন, নোয়াখালী জেলা
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ১২:৫
নোয়াখালীর কবিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ-মাহফিলের আয়োজন করায় এক যুবলীগ নেতা এবং ইমান-মুয়াজ্জিনসহ ৩জনকে আটক করেছে পুলিশ।  
 
শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাত বাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।এর আগে, একই দিন বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সাত বাড়িয়া এলাকার মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে একই ওয়ার্ডের সাত বাড়িয়া ছাত্রলীগ-যুবলীগ এই কর্মসূচির আয়োজন করে।  
 
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম স্বপন মোল্লার বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ-মাহফিলের আয়োজন করে স্থানীয় যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মিরা। পার্শ্ববর্তী সাত বাড়িয়া জামে মসজিদের ইমাম মুয়াজ্জিন ওই মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। এরপর দলীয় নেতাকর্মিরা  মিলাদ ও দোয়া মাহফিলের একটি ভিডিও ফেসবুকে শেয়ার দেয়। এমন ভিডিও স্থানীয় প্রশাসনের নজরে এলে তারা ভিডিও দেখে অভিযানে নামে। পরবর্তীতে একই দিন রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ইমাম-মুয়াজ্জিন এবং যুবলীগ নেতা সুমনসহ তিনজনকে আটক করে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মসূচির প্রতিবাদে রাতেই উপজেলার চাপরাশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের যুব বিভাগের নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল করেন।  
 
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, জামায়াতের সহযোগিতায় ৩জনকে আটক করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, তিনি থানার বাহিরে থাকায় আটককৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখন জানাতে পারবেন না। এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলেও জানান এই কর্মকর্তা।  

Rp / Rp

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ