ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ছেলের খাবার পৌঁছে দিতে লাশ হলো বাবা


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ৩:৫৪
শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। ১৬ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় 
নতুন সড়কের তালিমুল কোরআন মাদরাসার সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী ওই মাদরাসার প্রতিষ্ঠাতা হাফিজ বিল্লাল হুজুরের বাবা এবং স্থানীয় মৃত শুক্কুর আলীর ছেলে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী উত্তেজিত হয়ে বাসটির গ্লাসসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশরাফ আলী তার ছেলের জন্য ভাত নিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। হঠাৎ শেরপুর থেকে ঝিনাইগাতী যাওয়ার সময় হঠাৎ করে বাম পাশ থেকে ডানপাশে চলে যায়। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন আশরাফ আলী।
 
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বাসটিকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছেন চালক ও হেলপার। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত