ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

রাজশাহীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র–বিস্ফোরকসহ তিনজন আটক


সবুজ ইসলাম (রাজশাহী) photo সবুজ ইসলাম (রাজশাহী)
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ৩:৫৭
রাজশাহীর বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্থানীয় এক কোচিং সেন্টারের মালিকসহ দুইজন যুবক।
 
৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) ব্যাটালিয়নের নেতৃত্বে ভোর রাত ১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির পর এ অভিযান চালানো হয় বলে সেনা সূত্রে জানা গেছে।
 
আটককৃতরা হলেন—মোন্তাসেবুল আলম আনিন্দো (স্থানীয় ইংরেজি শিক্ষক ও ডক্টর ইংলিশ কোচিং সেন্টারের মালিক), মোঃ রবিন এবং মোঃ ফয়সাল।
 
অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ৬টি দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার ৭টি, ওয়াকিটকি সেট ৫টি, সামরিক মানের জিপিএস, টিজার গান, দেশি-বিদেশি বিভিন্ন কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিমকার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি, ৬টি কম্পিউটার সেট,৭,৪৪৫/- নগদ টাকা দেশি-বিদেশি মদ, ১১টি নাইট্রোজেন কার্টিজ (যা বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করা হয়েছে) উদ্ধার করা হয়েছে। 
 

Rp / Rp

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১