ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা ছাড়া দেশের প্রকৃত শান্তি ও কল্যাণ আসবে না - অধ্যক্ষ ইজ্জত উল্লাহ


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬-৮-২০২৫ বিকাল ৬:৫
মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হলো মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের সদস্য সম্মেলন ২০২৫। 
 
আজ শনিবার আয়োজিত সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্য ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর জামায়াতের টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন।
সম্মেলনে সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা ও জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, ইউরো বাংলা হাসপাতালের পরিচালক ডাঃ আবু বকর সিদ্দিক,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, প্রচার সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, সদর থানা আমীর ডাঃ ফজলুল হক, পৌরসভার আমীর হুমায়ুন কবির, মাওলানা ওমর ফারুক,আবু সাঈদ বিএসসি, সাংস্কৃতিক সংসদের পরিচালক এডভোকেট এস এম ফেরদৌস, আব্দুল মোমিন সালেহীন প্রমুখ।
প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তার বক্তব্যে বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ত্যাগ-তিতিক্ষা, আদর্শিক দৃঢ়তা ও সংগঠনশক্তি দিয়ে এগিয়ে যেতে হবে। ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা ছাড়া দেশের প্রকৃত শান্তি ও কল্যাণ আসবে না।
তাঁরা আরও বলেন, জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়; এটি একটি আদর্শভিত্তিক আন্দোলন। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশাসনের অবসান এবং জনগণের অধিকার আদায়ে জামায়াতকে আরও শক্তিশালী করতে হবে।
সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ সম্মেলনে কুরআন তেলাওয়াত, সাংগঠনিক প্রতিবেদন, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Ahad Hossain / Ahad Hossain

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা