শিবচরে বেগম জিয়ার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
শিবচর উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ই আগষ্ট) সন্ধ্যায় শিবচর পৌরবাস টার্মিনালে শিবচর উপজেলা বিএনপি,পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার অবদানের কথা এ সময় তারা শ্রদ্ধভাবে স্মরণ করেন।বক্তারা আরো বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জনগণের কথা চিন্তা করে দীর্ঘদিন তিনি কারাভোগ করেছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি।তিনি ইচ্ছা করলেই আরাম আয়েশে দিন কাটাতে পারতেন।তিনি কখনো দেশের স্বার্থে আওয়ামী দোসরদের সাথে কোন আপোষ করেননি।এজন্যই তিনি দেশনেত্রী।বেগম খালেদা জিয়া চাইলে আপোষ করে তার ছেলেদের নিয়ে শান্তিতে দিন কাটাতে পারতেন।তিনি দেশের স্বার্থে কখনোই কারো সাথে এক বিন্দু আপোষ করেননি।আমাদের একটাই চাওয়া দেশনেত্রী সুস্থ হয়ে আবারো দেশের হাল ধরুক এটাই আমাদের চাওয়া।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- শিবচর পৌরসভা বিএনপি’র সভাপতি শাহাদাত হোসেন (শফিক), যুগ্ম-সম্পাদক মামুন গোমস্তা, শিবচর পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেজবা গোমস্তা,পৌর যুবদলের সাবেক সাধারণ-সম্পাদক মহিন বেপারী, যুবদল নেতা রাফি বেপারী, শিবচর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব গোমস্তা, শিবচর পৌরসভা কৃষকদলের সিনি: যুগ্ম আহ্বায়ক চুন্নু গোমস্তা, শিবচর পৌর কৃষক দলের সদস্য সচিব রাব্বি মুন্সী, শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, যুগ্ম আহ্বায়ক নাঈম গোমস্তা,সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল মাতুব্বর, ছাত্রদল নেতা সাজিম, ফাহিম, হামীম সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
Masum / Masum
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ