ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জে নদী ভাঙন প্রতিরোধ ও প্রতিকারের দাবীতে মানববন্ধন


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-৮-২০২৫ বিকাল ৬:২৬
নদী ভাঙনের ঝুঁকিতে পাটুরিয়া ফেরিঘাট, লঞ্চঘাট ও আশপাশের এলাকা। মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নে ভয়াবহ নদী ভাঙন প্রতিরোধ ও প্রতিকার দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে  আরুয়া ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
 
 এ সময় মানববন্ধনে অংশ গ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে পদ্মা ও যমুনা নদীর ভাঙনে শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নসহ পাটুরিয়া, লঞ্চঘাট, ফেরিঘাট ও আশপাশের এলাকা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। নদী ভাঙনের কারণে ইতোমধ্যে শত শত পরিবার ভাঙ্গনের মুখে পড়েছে। ইতিপূর্বে বহু বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, কবরস্থান এবং আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে স্থানীয় জনগণ চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছে।
 
এলাকাবাসীর জানান, গত কয়েক বছর ধরে তারা নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে। কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে বড় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অস্থায়ীভাবে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও তা স্থায়ী সমাধান নয়। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে নয়া কাদি ও দাসকাদি পর্যন্ত ভাঙন বিস্তার লাভ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
 
 মানববন্ধনে বক্তারা বলেন, “আমাদের জীবন-জীবিকা, বসতভিটা ও যোগাযোগ ব্যবস্থা সবই এখন হুমকির মুখে। সরকার যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেয় তবে অচিরেই হাজারো মানুষ বাস্তুচ্যুত হবে।” তারা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণসহ জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
 
উল্লেখ্য, আরুয়া ইউনিয়নের পাশাপাশি শিবালয় উপজেলার বিভিন্ন এলাকা দীর্ঘদিন ধরে নদী ভাঙনের হুমকিতে রয়েছে। স্থানীয়দের দাবি, স্থায়ী সমাধান ছাড়া এ সমস্যার কোনো কার্যকর সমাধান সম্ভব নয়।
 

Rp / Rp

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা