ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ১:১৩

বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‌্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিরে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ দীঘির পানিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মৎস্য চাষে সফল উদ্যোক্তা, চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ ক্যাটাগরিতে ৩ জনকে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল হাসান, কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, উপপুলিশ পরিদর্শক ওবায়দুল, পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা ইনায়েত, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক কেএম মাহামুদুল হক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যের বাস্তবায়নের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত